রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়া নিয়ে কথা কাটাকাটি, বসুন্ধরায় রুমমেটকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়া নিয়ে রুমমেটের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মো. জাকির (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত জাকিরের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় গাড়িচালক এবং ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জি ব্লকের ৩ নম্বর সড়কের ২৬০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রুমের দরজা বাতাসে ধাক্কা দেওয়ার বিষয় নিয়ে জাকিরের সঙ্গে তার রুমমেট মাইনুদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুদ্দিন দা দিয়ে জাকিরকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তার দুই হাত ও পিঠে গুরুতর জখম হয়।

পরে জাকিরকে প্রথমে কুর্মিটোলা এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দূরপাল্লায় কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
গণমাধ্যমের কভারেজ বন্ধ, নিজস্ব ‘ট্রাম্প টিভি’ চালু হোয়াইট হাউসের
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার