শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখতে মন্ত্রণালয়ের অনুরোধ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫
অ- অ+

২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এরপরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় নিবন্ধনের অর্থ যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই দিন অফিস সময়ের পরও যতক্ষণ অর্থ জমাদানকারী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ হজের নিবন্ধনের অর্থ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিহার থানা পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার  
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা সার জব্দ
গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি