বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার পর আবার বাড়লো

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪
অ- অ+

কয়েক দফা কমার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ফিউচার প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এ চুক্তির দাম ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার দিকে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কোনো অগ্রগতি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও ভবিষ্যৎ চাহিদার ওপর তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এ কারণে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি এবং সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের দিকেই এখন তেলবাজারের বিনিয়োগকারীদের নজর রয়েছে।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বদলি কোতোয়ালি থানার ওসি
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে শত শত ফ্লাইট বাতিল, বন্ধ রেল চলাচল
অবক্ষয়ের অতলান্তে নাগরিক জীবন: সামাজিক সংবেদনশীলতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা