কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটি, সভাপতি ফুহাদ সম্পাদক জনি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
অ- অ+

কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ অনুমোদন দেয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিতে অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহসভাপতি, জাকারিয়া মিলনকে সহসভাপতি, রাশেদুল ইসলাম রাশেদকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নেওয়ার কয়েক মাসেই বদলি বাগেরহাট-চুয়াডাঙ্গার এসপি, নতুন দায়িত্বে জামিরুল-মেহেদী
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা