বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাস বেছে নেব: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭
অ- অ+

দোষী প্রমাণিত হলে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপনের পরিবর্তে দেশে ১০ বছরের কারাবাস বেছে নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবেআমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।

ভিডিওবার্তায় তিনি তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচার সম্পদ করার অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচার হয়েছেএমন কথা বলা হচ্ছে। তার দাবি, দেশের বাইরে তার এক টাকা বিনিয়োগ বা কোনো সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এক টাকাও যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, তাহলে আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব। আপনারা প্রমাণ করে দেখান যে এক টাকা আসিফ মাহমুদ দেশের বাইরে কোথাও বিনিয়োগ করেছে বা একটা ধূলিকণাও সে দেশের বাইরে কিনেছে।

তিনি আরও বলেন, তার মানসিকতা এমন যে তাকে যদি ১০ বছর কারাভোগ অথবা দেশের বাইরে গিয়ে আরামে জীবনযাপনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তাহলে তিনি কারাভোগই বেছে নেবেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাটাকেই চুজ করব। কারণ আমার ন্যাশনালিজমের পাওয়ারটা এতটা স্ট্রং।

তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে একটিন্যারেটিভতৈরি করা হচ্ছে। বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার এবং বিষয়গুলোক্রিটিক্যাল মাইন্ডসেটেদেখার আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের কখনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করার সুযোগ নেই। একই সঙ্গে গণমাধ্যমের প্রতিবেদনও সমালোচনামূলকভাবে যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী কারাগারে
তিন কর্মসূচিতে ৪৬ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে বিডব্লিউসিসিআই