হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













