যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
তাৎক্ষণিকভাবে কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি ওসি।
এর আগে শুক্রবার যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











