এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯
অ- অ+

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে এ ঘটনা ঘটে। বাসটি আলিফ এন্টারপ্রাইজের স্টাফ বাস বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে সাতটার দিকে মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব মগবাজারে গ্রেপ্তার
যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ
অনেকে দিনাজপুর মেডিকেলের নাম বদল করে রাজনীতি করেছে: সমাজকল্যাণমন্ত্রী
মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন