লং মার্চের নামে জনদূর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াত: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
অ- অ+

লং মার্চের নামে জনদূর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াত এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, "দেশ যখন জ্বালানি সংকটে, সাধারণ মানুষ যখন তেলের জন্য ভোগান্তিতে, তখন শত শত গাড়ির বহর নিয়ে লং মার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াতে ইসলামী। নেতাদের ছাদখোলা গাড়িতে বসে, কানে হেডফোন লাগিয়ে আনন্দ উল্লাস করছে,এসব চলার দৃশ্য দেখে অনেকেরই মনে প্রশ্ন এটা আন্দোলন, নাকি পিকনিক? অথচ তাদের বক্তব্যেই যখন স্বীকার করা হচ্ছে যে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয় এবং সরকার সমাধানের চেষ্টা করছে, তখন সংকটের সময়ে এমন কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে। জনগণ যখন সংকটে, তখন রাজনীতির নামে জনদুর্ভোগ নয় দায়িত্বশীলতা ও সংযমই প্রত্যাশিত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ