রাষ্ট্রপতির সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।

রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা, সমুদ্রসম্পদ রক্ষা, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা ও আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের জলসীমা, সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ
লং মার্চের নামে জনদূর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াত: আবু হানিফ
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু