শার্শায় গোয়ালঘর থেকে ৩ ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১
অ- অ+

যশোরের শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে রবিবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খামারপাড়া গ্রামের ইউনুস আলীর বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তিনটি ককটেল দেখতে পান ওই বাড়ির লোকজন। পরে তারা গোড়পাড়া ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করেছে। এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ
লং মার্চের নামে জনদূর্ভোগ সৃষ্টি করে পিকনিক করছে জামায়াত: আবু হানিফ
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু