বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০
অ- অ+

দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ বিষয়ে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যাতে সামাজিকভাবে হেনস্তা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। বন্ধ্যাত্ব একটি চিকিৎসাযোগ্য বিষয়—এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও আরও বাড়াতে হবে।

তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সাক্ষাৎ
ফরিদপুরে মন্দির থেকে স্বর্ণালংকারসহ ৮ মূর্তি চুরি
রাষ্ট্রপতির সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ