হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২
অ- অ+

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুইশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৩ শিশু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮২ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭৬ হাজার ৪৮০ শিশু।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬১ শিশু, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৩ শিশু।

গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬০২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৪০ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৪৬ শিশু শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ শিশুর মৃত্যু হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাওনায় শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বেড়েছে, ফিরছে উৎপাদনের গতি
বগুড়ায় শজিমেক হাসপাতালে চার আনসার সদস্য ছু‌রিকাহত, আটক ৪
ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১
নিজের সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে