তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে মাাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল বালুবাহী নৌকা নিয়ে উপজেলার টেকেরঘাট এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল ৮টার দিকে বজ্রপাত বৃষ্টি মধ্যে যাওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হয়। পরে তাকে ডাথে থাকা লোকজন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা এম জি সম্রাট নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না, মনুষত্বও লাগে
আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য ও ‘ইয়াবা বদির’ জামাতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার
রাষ্ট্রশ্রীকাতরতা থেকে রাষ্ট্রশ্রীগর্বীতা
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩