স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪
অ- অ+

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি পাঠান।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে প্রেরণের জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্ট গার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককেও বৈঠকে থাকতে বলা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন হবে ২৯ অক্টোবর।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃষ্টিতে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, এসবি-ঢাকা রেঞ্জ ও ট্যুরিস্টে নতুন নেতৃত্ব
ভারত থেকে মৈত্রী পাইপলাইনে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
একক প্রার্থীর আসনে থাকবে ‘না’ ভোট, ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে নির্বাচনী বিধিমালা সংশোধন