ইরান চুক্তি করতে চায়, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
অ- অ+

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একটি চুক্তি করতে চাইছে।

স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।’ ইরান চুক্তি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এখন বিষয়টি কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ইরান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।’ তবে এ যোগাযোগের বিস্তারিত বা সম্ভাব্য চুক্তির শর্ত সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

ট্রাম্পের বক্তব্যের একদিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস করে। তবে এ ধরনের আগের উদ্যোগগুলোর মতো এটিও প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া সামরিক অভিযান বন্ধে কার্যকর হবে কি না, তা নিয়ে প্রক্রিয়াগত বিষয় রয়েছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালি। গত কয়েক মাসে এ জলপথের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে বর্তমান যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। কয়েক মাস ধরে চলা সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

তবে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক আশাবাদী বক্তব্যের পাশাপাশি সংঘাত পুরোপুরি শেষ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনো প্রকাশ্যে আসেনি। ফলে যুদ্ধের সমাপ্তি ও সম্ভাব্য সমঝোতার বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে
একক প্রার্থীর আসনে থাকবে ‘না’ ভোট, ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে নির্বাচনী বিধিমালা সংশোধন
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শিগগিরই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
দেশের বাজারে বাড়লো সিগারেটের দাম