চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের সদস্যরা। চোরদের তথ্যের ভিত্তিতে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে এসআই জাহিদ হাসান ও শাকিল হোসেন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রতিদিনের মতো পুলিশ মাদক ও অবৈধ চোরচালান এবং অস্ত্রের অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। সদর থানায় মোটরসাইকেল হারানোর সাধারাণ ডায়রি হয়। সাধারণ ডায়রির ভিত্তিতে মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করেন আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদেরকে আরো জিজ্ঞাসা করলে আরো তিন-চার জনকে আটক করা হয়। ওই চোর চক্রের বাড়িতে থেকে আরো দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। চোর চক্রের আরো দুজন পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে আন্তজেলা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।
আকটকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), একই উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩), দাদনচক গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (২২), মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), একই উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ইমন রেজা (২৬) ও শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের আব্দুল করিমের আশিক (২২)।
প্রেসবিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন প্রমুখ।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











