হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৭
অ- অ+

হাম উপসর্গে সারা দেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় চারশিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ শিশু।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণেই হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৬২ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আর মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ শিশুর।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ শিশু রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

হামের প্রকোপ ও মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৪৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু ঢাকা জেলায় হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ শিশুর মৃত্যু হয়েছে। শনাক্তের দিক থেকে এরপরই রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৯ শিশু এবং সিলেটে ১৪৫ শিশু সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ