ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৯
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ ওঠার পর রবিবার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেয় দলটির চাঁদপুর জেলা শাখা।

সম্প্রতি তাকে নিয়ে তার ভাবিকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে শেখ রহমত উল্লাহর সাংগঠনিক পদ স্থগিতের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ‘ভয়াবহ অভিযোগ’ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তার ভাবিকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম
রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন