ফাতেহা-ই-ইয়াজদাহম

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫
অ- অ+

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত প্রজ্ঞাপনে ছুটির তারিখ এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার বিকালে এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে।

এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই তারিখ পরিবর্তন করে এক দিন এগিয়ে আনা হলো।

তবে ফাতেহা-ই-ইয়াজদাহমসহ চাঁদনির্ভর ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে প্রয়োজন অনুযায়ী ছুটির তারিখ পরিবর্তন হতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা