সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে তিনি দোষ দেন না। নানা ধরনের খরচের কারণে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই তার কাছে আত্মীয়ের মতো। তার মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।

রুমিন ফারহানা বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায় কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ