জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘বাড়তি অর্থ আদায়ের’ প্রাথমিক তথ্য পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০
অ- অ+

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হার্টের রিংয়ের অতিরিক্ত দাম এবং রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসপাতালে অভিযান শেষে এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।

রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দুদকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

দুদক জানায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হার্টের রিংয়ের দাম এবং রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের বিষয়ে অভিযানে কিছু অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। সংস্থাটির অনুসন্ধানে তার বিরুদ্ধে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।

ভারতে গ্রেপ্তার থাকা পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই চার্জশিট দেওয়া হয়েছে।

ছাড়া জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

অন্যদিকে আনন্দ শিপ বিল্ডার্সের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাৎ অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সংস্থাটির পরবর্তী কার্যক্রমের কথাও জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ
সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা