টাঙ্গাইলে

দিনেদুপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২
অ- অ+

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান আলী সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান আলীকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার
আবুল বারকাতের সম্পদের হিসাব তলব
মির্জাপুরে টোলপ্লাজায় হামলা, গ্রেপ্তার ১