সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮
অ- অ+

দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহসভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সমন্বয়ক ও সহসমন্বয়কদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সমন্বয়ক কমিটিও ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

ঘোষিত আংশিক কমিটির পাঁচ সদস্য হলেন, সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়লার ভাগাড়ে মিলল টাকার বস্তা‎!
র‌্যাবের নাম বদলের পর প্রথম মামলার তদন্ত এসআরবির হাতে
যুক্তরাষ্ট্র-চীন-ভারতের টানাপোড়েনে বাংলাদেশের কৌশলগত হিসাব
সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকা