অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নূর বেকারিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১
অ- অ+

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, অনুমোদনহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং অপরিষ্কার মেঝেতে পাউরুটি রাখার অভিযোগে বগুড়ার নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে বেকারিটির উৎপাদনকক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। সেখানে গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। খাদ্যকর্মীরাও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।

তিনি আরও জানান, বেকারিতে অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ময়লা মেঝেতে প্রস্তুত করা পাউরুটি রাখা ছিল। এসব অনিয়মের বিষয় প্রতিষ্ঠানটির মালিক অভিযানের সময় স্বীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। একই সঙ্গে এসব অনিয়মের বিষয়ে বেকারির মালিকের কাছে ব্যাখ্যা চেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা দেয়। এ সময় বেকারির মালিককে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী
গাজী নজরুল এখন কোথায়?