দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা রিজার্ভের এ অবস্থানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

এদিকে, সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনেই দেশের প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ (১,৮৭৭ মিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত (জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর) দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার
রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী