কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে পুলিশের অভিযান, আটক ২১

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯
অ- অ+

কিশোরগঞ্জে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ২১ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুইয়া জানান, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন।

অভিযানে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা এবং এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নূর বেকারিকে জরিমানা