প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২
অ- অ+

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলার বাদী মরিময়ের পিতা মাসুম বিল্লাহ। এতে আসামি করা হয়েছে এমপি নজরুল, তার স্ত্রী মাকসুদা বেগম ও বাদীর শ্যালক সেই গাড়ি চালক ওবায়দুল্লাহ রহমানকে।

রবিবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আজ সন্ধ্যায় শেরে বাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি ঝুলন্ত মরদেহ থাকার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবির বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে। এছাড়া সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং থানা-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে গাজী নজরুল ইসলাম স্বীকার করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

ওই ঘটনার পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায় দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭