সরানো হলো গুলশানের ওসি তদন্তকেও

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দায়িত্ব থেকে আগেই সরানো হয়েছে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও থানার অফিসার ইনচার্জকে (ওসি)। এবার বদলি করা হয়েছে গুলশান থানার পরিদর্শক তদন্তকেও।

গত ১৯ আগস্ট ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমানকে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল হোসেন খান।

একই আদেশে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) খালেদ হাসানকে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এবং বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ. কে. এম মঈন উদ্দীনকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুঁটে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বশীল কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
বেনাপোল বন্দরে সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে ২০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ