দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
অ- অ+

দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। এতে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে নতুন সরকার সংকট মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনে ভাড়া ও পণ্যের দাম আরও বাড়বে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংগঠনটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়াই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির চাকা সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব।

এ সময় সরকারকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার ক্যাটাগরিতে বিপিএম-পিপিএম পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
তজুমুদ্দিনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ২টি ওয়ান শুটার গান উদ্ধার