সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১
অ- অ+

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তাঁরা কাজ করেন।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬০ শতাংশের বেশি কমেছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লার দেবীদ্বারে মা ও শিশুভাতিজিকে কুপিয়ে  হত্যা, আহত ভাবি
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে টাকা-স্বর্ণ চুরি, ‘নতুন নোট’ খরচ করতে গিয়ে ধরা
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী