ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ২টি ওয়ান শুটার গান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪
অ- অ+

ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম– সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫)। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার ঈশান গোপালপুর এলাকার বাসিন্দা।

সোমবার এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪, ঢাকার যৌথ দল পল্লবী থানার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে চারটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি অ্যাসিড অপরাধ দমন আইনের মামলা ও একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
তজুমুদ্দিনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী