ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনই রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। তাদের বয়স ৫ থেকে ৪০ এর মধ্যে এবং গত ২৪ ঘণ্টায় কোনো নারী ও মেয়ে শিশুর মৃত্যু হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগের ডিসি হলেন মোস্তাক সরকার, মিরপুরে নাছের রিকাবদার
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি