আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১
অ- অ+

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত খোজিন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাশিয়ার রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।

সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনসহ ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন রাজবাড়ীর এসপি
জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড কাজ করবে: পানিসম্পদ মন্ত্রী
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি, সেরা খেলোয়াড় তাজু হাসান
সেতুতে রডের বদলে বাঁশের ঘটনায় তদন্ত কমিটি গঠন