সাধারণ দর্শনার্থীদের জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, জানুন টিকিটের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৮
অ- অ+

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে।

এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর শিশুদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে জাদুঘরটি।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ইতিহাস, গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং নানা স্মারক স্থান পেয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে সংঘটিত ওই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এই জাদুঘর।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা