একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৯:০৪
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এক আদেশে সাতজন সহকারী পুলিশ কমিশনারকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন-নিরাপত্তা-১ শাখায়, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে বদলি করা হয়েছে।

অন্য আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা পিঅ্যান্ডআর বিভাগে এবং প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগের পেট্রোল-কোতয়ালী শাখার সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় এবং সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতয়ালী শাখায় বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেধার অগ্নিপরীক্ষা ও অন্তর্ঘাতের রাজনীতি: সুপারিশপ্রাপ্তদের নিয়োগ-বঞ্চনা কি গভীর ষড়যন্ত্র?
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর