আওয়ামী লীগের সংশ্লিষ্টতার সন্দেহে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮
অ- অ+

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

ডিএমপির একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে কী কারণে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফখরুলের ছেড়ে দেওয়া আসনে দেলাওয়ারের মনোনয়ন দাখিল
হজের নিবন্ধন শেষ আজ, কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে পিএইচএবির নিন্দা