সিরাজদিখানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৮
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসির মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সিদ্দিক আকবর ভোকেশনাল ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাসির মোল্লা রাজানগর ইউনিয়নের নয়ানগর মধ্যহাটি এলাকার হাসমত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি দল রাজানগর সিদ্দিক আকবর ভোকেশনাল ইন্সটিটিউটের ফাঁকা সিঁড়িতে অভিযান চালায়। এ সময় নাসির মোল্লাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন রুখে দিলো বিজিবি
রাবিতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, শিক্ষার্থী আইসিইউতে
নেপালে তুষারধসে নিখোঁজ ১০
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু