মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬
অ- অ+

মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনায় কোনো সংসদ সদস্যের ইন্ধন ছিল কি না এবং সে কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শাহআলী থানায় মামলা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। মামলায় হানিফ মিয়া নামে একজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যায়।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়। এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সংশ্লিষ্টতার সন্দেহে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক
হজের নিবন্ধন শেষ আজ, কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে পিএইচএবির নিন্দা