পূবাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কামাড়গাও এলাকায় অবস্থিত আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানা শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাবস্থাপনা পরিচালক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুঁইয়া, আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ৪২ নং ওয়ার্ড বিএনপি'র শাহিনুল আলম ভুঁইয়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উবায়দুল্লাহ সরকার, আনোয়ার হোসেন মোড়ল প্রমুখ। উল্লেখ্য থাকে গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রশাসক শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে পূবাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













