সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯
অ- অ+

নবম জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর এসেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা গত সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা দেওয়া হবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতি হলে মুনাফার হার হবে ১১ শতাংশ।

একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা প্রযোজ্য হবে।

এদিকে, সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা ধরে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।

এর আগে চলতি বছরের ১ জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবে। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু
১৯৭৬ সালে পুলিশ পদকের প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বরাষ্ট্র সিনিয়র সচিব
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪
অতীত সরকারের ভুল সিদ্ধান্তেই বিদ্যুৎ সংকট: জনপ্রশাসন প্রতিমন্ত্রী