অতীত সরকারের ভুল সিদ্ধান্তেই বিদ্যুৎ সংকট: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ লোডশেডিংয়ের জন্য সাবেক আওয়ামী লীগ সরকার এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতি ও অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে বর্তমান বিদ্যুৎ খাতকে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এমন কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সোলার স্থাপন করে বিদ্যুৎ সংকট দূর করা হবে। সোলার স্থাপন করে বিদ্যুতের জাতীয় গ্রিডে যোগ করা হবে। সেই নতুন নতুন গ্যাসের কূপগুলো থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস সংকটও দূর করবে বর্তমান সরকার।
তিনি বলেন, এই এলাকায় কৃষিভিত্তিক জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলে যে কৃষিভিত্তিক জোনগুলো আছে কিভাবে এগুলোকে সংরক্ষণ করে ব্যবহার করা যায় বা বিদেশে রপ্তানি করা যায় এজন্য একটি পরিকল্পন অনুমোদন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ১২শ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন প্রমুখ।
(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











