বায়ুসেনা ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ১০:০৬
অ- অ+

বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি। অভিনয় দিয়ে বহু আগেই যিনি নিজের জায়গা পাকা করে নিয়েছেন। শুধু চুমোর দৃশ্যেই নয়, নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ইমরান। এবার তার নতুন চ্যালেঞ্জ ‘বায়ুসেনা’।

ভারতের সাবেক এয়ার কমোডোর করিয়াদিল চেরিয়ান কুরুভিল্লা। যিনি কে সি কুরুভিল্লা নামেই বেশি পরিচিত ছিলেন।১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মিশন চলাকালীন বম্বিং ফ্লাইট ছিল কুরুভিল্লার হাতে। পরে এর জন্য পেয়েছিলেন বীরচক্র।

এবার তার চরিত্রেই দেখা যাবে ইমরান হাশমিকে। অর্থাৎ বায়ুসেনা হয়ে রুপালি পর্দায় আসছেন তিনি। ছবির পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। আগামী নভেম্বর থেকেই শুরু হবে শুটিং। আসল এয়ারবেসে ছবির শুটিং করার জন্য ভারত সরকারের কাছে ইতোমধ্যেই নির্মাতারা অনুমতি চেয়েছেন।

ঢাকাটাইমস/২ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীর অর্থসংযোগ নিয়ে জোর আলোচনা
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি