হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ০১:২৫
অ- অ+

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুরু হওয়া পাল্টা অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি বাহিনীটির।

তাদের ভাষ্য, হামলার শিকার জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’।

বিবৃতির মাধ্যমে বিপ্লবী গার্ড জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের সংশ্লিষ্ট ওই ট্যাংকারটি দুটি ড্রোনের আঘাতে আক্রান্ত হয়েছে এবং হামলার পর জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

এর আগে গত শনিবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে ইরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ