১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩
অ- অ+

লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ ঘিরে আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরে তার লাগেজে মদের বোতল পাওয়া যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।

বিষয়টি নিয়ে সরাসরি সংবাদ সম্মেলন না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেহজাবীন। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে অভিযোগ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, তাকে জড়িয়ে যে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে তিনি ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। তার দাবি, উল্লিখিত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে আটক করা হয়নি; এমনকি তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ করা হয়নি। তার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, বর্তমানে মানহানি যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রমাণ ছাড়াই ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফেরার সময় তাকে আটক করা হয়েছিল। সেখানে তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে বলে দাবি করা হয়। ওই সময় তার সঙ্গে নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা