আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা–দাফনে ২ কোটি মানুষের সমাগমের আশা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৮:৩১
অ- অ+

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই তেহরান ও কোমে জানাজা–সংক্রান্ত আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। পরে আগামী ৯ জুলাই দেশের উত্তর–পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে। বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

মেহর নিউজের তথ্য অনুযায়ী, পুরো কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যৌথভাবে কাজ করছে।

এ ছাড়া ইরাকের কারবালায় অবস্থিত একটি শিয়া মাজারেও খামেনিকে ঘিরে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার বিমান হামলায় তেহরানে নিজ সরকারি বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

নিরাপত্তাজনিত কারণে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা একাধিকবার স্থগিত করা হয়েছিল। ফলে কয়েক মাস পর আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিয়েছে ইরান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 
মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ফারুক আহমেদ
জাতীয় সিরাত প্রতিযোগিতায় কিশোরগঞ্জের আহমাদ বিন হাসান প্রথম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা