বাংলাদেশে আর্জেন্টিনা-সমর্থকদের জন্য ভালোবাসার বার্তা গোলরক্ষক এমি মার্টিনেজের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৪:১৪
অ- অ+

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আবারও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রবিবার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্টিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি স্মরণ করে মার্টিনেজ বলেন, “আমি বাংলাদেশে গিয়েছিলাম। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।”

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন মার্টিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক। বিশ্বমঞ্চে ব্যস্ত সময় কাটালেও বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা আবারও উচ্ছ্বসিত করেছে দেশের ফুটবলপ্রেমীদের।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
‘কেউ মহিলা এমপি হতে চাইলে জানায়েন, দুইটা কোটা আছে আমার কাছে’
মহরমের মিছিলে বিষাক্ত ক্যাপসুল, ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা