সবুজবাগে বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৭:৪৬
অ- অ+

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফার ইয়াসমিনের স্বামীর নাম– আনোয়ার হোসেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

রবিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা বলেন, শনিবার দিনগত রাতে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের নাম আরাফাত (১০), সে মাদরাসায় পড়াশোনা করে। ছেলে-মেয়ের পড়াশোনা, আর্থিক সংকটসহ নানান বিষয়ে দুশ্চিন্তায় নিলুফার আত্মহত্যা করেন বলে তার পরিবার দাবি করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামে মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : পানিসম্পদ মন্ত্রী
৯৯৯ থেকে কল পেয়ে পদ্মার ডুবোচর থেকে ৮৫ যাত্রী উদ্ধার 
পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন, হাইওয়ে পুলিশের প্রধান ফারুক আহমেদ
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা–দাফনে ২ কোটি মানুষের সমাগমের আশা ইরানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা