মেসির বিশ্বরেকর্ড, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আজ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচের ৬০ তম মিনিটে বদলি হিসেবে নামলেন। তার কিছু পরই ফ্রি-কিক থেকে জালের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে প্রথম গোল করেন লিওনেল মেসি। এর মধ্যদিয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এলএমটেন।
জর্ডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
আজ রবিবার (২৮ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামে দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর্জেন্টিনা মূলত দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
নিয়মিত একাদশে না থাকলেও ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার পরই আর্জেন্টিনার আক্রমণে গতি বাড়ে এবং ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মেসি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফঁতেঁন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহো (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে গোল করেন তিনি। এটি ছিল তার বিশ্বকাপে প্রথম গোল। এর আগে পঞ্চম মিনিটে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। বক্সে মার্কোস সেনেসিকে ফাউল করা হলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পান এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় জর্ডান। মুসা আর–তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই গোল পেল জর্ডান।
শেষ পর্যন্ত মেসির গোল ও দলের সম্মিলিত পারফরম্যান্সে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































