কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে হট্টগোল, ‘লাল বদর’ বলে গালাগালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১১:৫৯| আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:০১
অ- অ+

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে লাল বদর বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৬ জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
মহাখালী–তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ
শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা